রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকিল, সম্পাদক মোস্তফা

২১ অক্টোবর ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকিল ও সম্পাদক মোস্তফা

রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকিল ও সম্পাদক মোস্তফা © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেবকে সভাপতি এবং শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার (২০ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ ও সদস্য সচিব মুনতাসির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হলো। সভাপতি আকিল বিন তালেব ও সাধারণ সম্পাদক শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়া। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ বলেন, এক বছরের জন্য রাবির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬