বশেমুরবির নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের অভিনন্দন

১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বশেমুরবির শিক্ষার্থীরা

বশেমুরবির শিক্ষার্থীরা © টিডিসি

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবি) দ্বিতীয় উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ অভিনন্দন জানান।

এ সময় নতুন উপাচার্যের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ‘নতুন ভিসির কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা যেন সময় মতো একাডেমিক কার্যক্রম শেষ করতে পারি। স্থায়ী ক্যাম্পাসে যেন দ্রুত যেতে পারি তার ব্যবস্থা করা।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমাদের কোনো হল নেই। হল না থাকায় আমরা বিগত সময়গুলোয় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পার করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমরা নিরাপত্তাহীণতায় সময় পার করেছি। আমরা নতুন ভিসির কাছে প্রয়োজনীয় ও জরুরিভিত্তিতে হল সুবিধা চাই।’

বৃহস্পতিবার (১৭অক্টোবর) অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬