অছাত্রদের হল ছাড়তে আল্টিমেটাম জাবি প্রশাসনের

১৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

মেয়াদোত্তীর্ণ ও পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে পাঁচ কর্মদিবস সময় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মধ্যে এ নির্দেশ প্রদান করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে অফিস আদেশে বলা হয়, বৈধ শিক্ষার্থীদের স্ব স্ব হলের পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে হবে। স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া শিক্ষার্থী ও অবৈধভাবে হলে অবস্থানকারী পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হলো। হল ত্যাগ না করলে প্রচলিত নিয়মে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার হবে।

নির্দেশনা লঙ্ঘন করলে প্রশাসন কর্তৃক কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আগামী ২০ অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হচ্ছে, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী শুরুর দিন থেকে নিজ নিজ আসনের দাবি রাখে। এবছর কোনো শিক্ষার্থী যেন আবাসন সংকটে না থাকে সে ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর।

“যারা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী এবং পোষ্য রয়েছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। হল না ছাড়লে প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের সার্টিফিকেট স্থগিত করা হবে। এরপরও যদি তারা হল না ছাড়ে তাহলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবে প্রশাসন।”

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬