আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ দাবিতে চবিতে মানববন্ধন 

১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি

আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থীদের "আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের পদত্যাগ চাই", "যাদের রক্তে ঘুমাও তুমি, তাদের খুনি মুক্ত কেন?" প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্ত দাগ এখনো শুকায়নি। অথচ গতকাল হাইকোর্টে খুনি ফ্যাসিস্টদের পক্ষে একদল আইনজীবীকে স্লোগান দিতে দেখা যায়। তাদের এই স্পর্ধা  আমাদের আশ্চর্য করে। খুনি হাসিনার দোসর বিচারপতিদের ইন্ধনে ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসন করা হচ্ছে। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে এটা মেনে নিতে পারি না। অবিলম্বে হাসিনার দোসর এসব বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী অন্তর শফিউল্লাহ বলেন, অভ্যুত্থানের দুই মাস অতিবাহিত হলেও জুলাই-আগস্ট গণহত্যার কোনো বিচার আমরা এখনো পাইনি। অথচ ফ্যাসিস্টদের পুরোদমে পুনর্বাসন চলছে। যাদের ছত্রছায়ায় এসব চলছে তাদেরও বিচার করতে হবে। সাথে দ্রুত ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9