ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা

১৫ অক্টোবর ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবিতে ছাত্রদলের শ্রদ্ধা

ঢাবিতে ছাত্রদলের শ্রদ্ধা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শোক দিবস উপলক্ষে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার ১৫ (অক্টোবর) সকালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনায় হলের শিক্ষার্থী-কর্মচারীসহ ৪০ জন নিহত হন। এ ঘটনার পর থেকে দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়।

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬