ঢাবির শোক দিবস আজ, জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৯ বছর

১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবির শোক দিবস আজ

ঢাবির শোক দিবস আজ © সংগৃহীত

আজ ১৫ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৯ বছর। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের তৎকালীন একটি ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে মারা যান ৪০ জন। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয়। 

নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ১৫ অক্টোবর শোক দিবস পালন করে ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া ভবনটির সামনে নিহতদের স্মরণে তাদের নামসংবলিত একটি নামফলক স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যায়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জগন্নাথ হল স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পুস্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় জগন্নাথ হল অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬