জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাবি ক্যাম্পাসে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে কমিটি

১৪ অক্টোবর ২০২৪, ১১:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা © ফাইল ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সংহিসং ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন বিশেষজ্ঞ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুলুল হক সুপণকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জারি করা এক আদেশে এ কমিটি গঠনের বিষয়ে জানানো হয়। 

জানা গেছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসবে এ কমিটি। গত ৮ অক্টোবর এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য হিসেবে আছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা সহকারী প্রক্টর শেরীন আমিন ভূঁইয়া। কমিটির সদস্য সচিব পদে আছেন ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলী।

আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজন মনে করলে নতুন সদস্য অন্তর্ভূক্ত করতে পারবেন। কমিটিকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে আদেশে। 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9