ঢাবি জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হলেন রফিকুল ইসলাম পান্না

১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রফিকুল ইসলাম পান্না ও ঢাবি লোগো

রফিকুল ইসলাম পান্না ও ঢাবি লোগো © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হলেন রফিকুল ইসলাম পান্না। আজ সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে তাকে নিয়োগ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না ছাত্রজীবনে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেন। পরে কয়েকবছর তিনি একই পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরে সেকশন অফিসার পদে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সদস্য। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন হাড়াভাংগা গ্রামে জন্মগ্রহণ করেন।

ট্যাগ: ঢাবি
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬