পদত্যাগ করলেন বেরোবি রেজিস্ট্রার

১৪ অক্টোবর ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. আলমগীর চৌধুরী

মো. আলমগীর চৌধুরী © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এক পত্রের মাধ্যমে উপাচার্যের কাছে চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

সোমবার (১৪ অক্টোবর) উপাচার্য বরাবর এক পত্রের মাধ্যমে রেজিস্ট্রার উল্লেখ্য করেন, ‘রেজিস্ট্রার পদে আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে রেজিস্ট্রার পদের দায়িত্ব হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণ করলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনকালীন সময়ে শিক্ষার্থী,  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে যে সার্বিক সহযোগিতা পেয়েছি, সে জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

পত্রে তিনি চুক্তিভিত্তিক চাকরি থেকে অব্যাহতি প্রদানের জন্য উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে সবিনয় অনুরোধ করেন।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬