যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত, রাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

১৩ অক্টোবর ২০২৪, ১১:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর

সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর © সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে গত ১ অক্টোবর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন উপদেষ্টা এবং বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটা আইডি থেকে পোস্ট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়। এরপর ২৪ সেপ্টেম্বর ৫৩৩নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এর আগে সাদিকুল সাগরের শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬