ছুরিকাঘাতে জখম জাবি শিক্ষার্থী, ফোন-টাকা ছিনতাই

১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছুরিকাঘাতে জখম জাবি ছাত্র রাসেল

ছুরিকাঘাতে জখম জাবি ছাত্র রাসেল © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণীবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাসেল আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের এমএইট গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাভার থেকে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। এমএইচ গেটের কাছাকাছি আসলে ছিনতাইকারী রিকশা আটকে মোবাইল ফোন এবং সঙ্গে থাকা প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা রাসেলের ডান কোমরের ওপরে ছুরিকাঘাত করে জখম করে পালিয়ে যায়। 

আহত শিক্ষার্থী এমএইচ গেটের গার্ডদের জানানোর পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঘটনাস্থলে যান। সেখান থেকে রাসেলকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: রাজবাড়ীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। আজকের ঘটে যাওয়া ব্যাপারটি পুলিশকে জানানো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ বলেন, ‘আমরা ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছি। সাভার সার্কেল পুলিশের সঙ্গে এ নিয়ে দুবার আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয়বার কথা বললাম। পূজার দশমী উদযাপনের পর এ বিষয়ে কার্যকরী পদক্ষেপগুলো দৃশ্যমান হবে।’

‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬
সব এমপি নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনে আপ্রাণ চেষ্টা…
  • ০২ এপ্রিল ২০২৬
গফরগাঁও-ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলা-উপজেলায় বিশ্ববিদ্যালয় চাইলে…
  • ০২ এপ্রিল ২০২৬