দায়িত্বের পাশাপাশি ক্লাস নিতে পারবেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার

১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

এখন থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নিজ বিভাগের ক্লাসও নিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার। প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জ্ঞান চর্চার প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) ঢাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষক অত্র বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন, তাঁরা যথাযথভাবে নিজেদের প্রশাসনিক দায়িত্ব পালন করে নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউটে ক্লাস নিতে পারবেন।’

এতে আরও বলা হয়, ‘শিক্ষা কার্যক্রমে এ ধরনের অংশগ্রহণ প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নের পাশাপাশি জ্ঞানচর্চার প্রক্রিয়াকে উৎসাহিত করবে।’

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬