ঢাবির শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমছে ১৭ দিন

০৮ অক্টোবর ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেশনজট নিরসন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। শীত ও গ্রীষ্ম মিলিয়ে মোট ১৭ দিনের ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার কমিটির সুপারিশক্রমে উদ্ভুত পরিস্থিতিতে তৈরি হওয়া সেশনজট নিরসন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাে পরিচালনার স্বার্থে লস রিকোভারি প্ল্যান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ডিসেম্বর ৮ ২২, ২০২৪ তারিখের পরিবর্তে ডিসেম্বর ৮- ১৯, ২০২৪ তারিখ পর্যন্ত এবং গ্রীষ্মকালীন ছুটি জুন ১-২৬, ২০২৫ তারিখের পরিবর্তে জুন ১-১২, ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিনের ছুটিতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9