চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ করল প্রশাসন

০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীর হাতে অপর শিক্ষার্থীকে র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে কোনো ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬