দীর্ঘ ৩৪ বছর পর রাকসু নির্বাচন নিয়ে আলোচনা ৯ অক্টোবর

০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দীর্ঘ ৩৪ বছর ধরে বন্ধ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সকল কার্যক্রম। এত বছরে ১৩ জন উপাচার্যের দায়িত্ব শেষ হলেও রাকসু নির্বাচন নিয়ে কোনো প্রশাসনই সদিচ্ছা প্রকাশ করেননি। তবে আশার আলো দেখাচ্ছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।  রাকসু নির্বাচন নিয়ে উদ্যোগী হয়েছেন তিনি। 

রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চিন্তা করছে। এর অংশ হিসেবে আজ (৬ অক্টোবর) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের সাথে আলোচনা করেন। 

আলোচনায় সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, প্রথম পর্যায়ে আগামী ৯ অক্টোবর বেলা ১২টায় ক্যাম্পাসে সক্রিয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে উপাচার্য মতবিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে। 

জানতে চাইলে রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান বলেন, 'মূলত আমাদের আলোচনাটি প্রাথমিক ধাপে চলছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের পরিবেশ বিরাজমান কি না সেটিও দেখার বিষয়।'

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9