বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার সিইউও হলেন রাবি শিক্ষার্থী

০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ছবি

ছবি © টিডিসি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিমান শাখার ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান শাহরুখ। তিনি যশোর স্কোয়াড্রনে ৫৮ নম্বর বিএনসিসি ব্যাটালিয়নের সিইউও হিসেবে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের পিইউও ড. মো. আনোয়ার হোসেন তাকে সিইউওর ব্যাচ পরিয়ে দেন।

শাহরুখ রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান  বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও বিএনসিসির বিমান শাখার সাবেক ক্যাডেট সার্জেন্ট।

গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যশোর স্কোয়াড্রনের ক্যাম্পে সিইউও পরিক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত, ড্রিল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হন শাহরুখ ।

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, বছরে থাকছে ১৭ লাখ টাকা

উল্লেখ্য, মিজানুর রহমান শাহরুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিএনসিসির বিমান শাখার কন্টিনজেন্ট কমান্ডার ও ২৬ মার্চে পাইলট হিসেবে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি ১ করে স্কোয়াড্রন, উইং ও সেন্ট্রাল ক্যাম্প করেন।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬