ফেসবুকে ভুয়া পোস্ট, থানায় জিডি ঢাবি শিবির সভাপতির

০৪ অক্টোবর ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
সাদিক কাইয়ুম

সাদিক কাইয়ুম © ফাইল ছবি

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের আত্মপ্রকাশকে ঘিরে রাজনীতি পাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছেন সাদিক কাইয়ুম। প্রথমে নিজেকে ঢাবি শিবির সভাপতি হিসেবে ঘোষণা দেওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের কথা সামনে আসতেই ‘টক অব দ্যা কান্ট্রি’-তে পরিণত হয়েছেন তিনি। 

তবে সম্প্রতি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার টেমপ্লেটে তার নাম ও ছবি  ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন তিনি। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবি শিবির সভাপতি সাদিক কাইয়ুম।   

সাধারণ ডায়রিতে তিনি উল্লেখ করেছেন—আমি নিম্নস্বাক্ষরকারী মো. আবু সাদিক বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল ৩ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামীয় একটি ফেসবুক গ্রুপে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার টেমপ্লেট ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। 

আরও পড়ুন: ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

‘যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ইমানদার ছিল না—ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়িম।’ যা একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। 

‘আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে।’—উল্লেখ করা হয়েছে জিডির আবেদনে।

এছাড়াও ‘পোস্টটি এনোনিমাস করা হয়েছে এবং পোস্টকারী উক্ত গ্রুপের এডমিনগণের পরিচিত। আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে উক্তরূপ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে’ বলেও দাবি করেছেন সাদিক কাইয়ুম।

পটিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা
  • ২৮ মার্চ ২০২৬
তেল আবিবে ইরানের মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৫
  • ২৮ মার্চ ২০২৬
নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ…
  • ২৮ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিন…
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence