রাবি প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ 

০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মাহবুব আলম খান, এম বোখারী আজাদ জনি ও  জুবায়ের জামিল

মাহবুব আলম খান, এম বোখারী আজাদ জনি ও জুবায়ের জামিল © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। নতুন কমিটিতে সাবেক কোষাধ্যক্ষ মো. মাহবুব আলম খানকে আহ্বায়ক, সাবেক সভাপতি এম বোখারী আজাদ জনিকে যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সভাপতি জুবায়ের জামিলকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ঢাকায় রমনা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলায় এ কমিটি গঠন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রেহান উদ্দিন রাজু, সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ এডিটর মো. মাহাবুব আলম খান, প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক বাপী মজুমদার, প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চমন আফরোজ রোজী।

আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম দুলাল, সাবেক সভাপতি শফিকুল কাদির চৌধুরী, উত্তম কুমার দাস, মো. আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান কোরবান, সরদার এম আনিছুর রহমান, রকিব উদ্দিনসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

ট্যাগ: কমিটি
৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতার মুখে ফ…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬