ঢাবির সুফিয়া কামাল হলে তিলোত্তমাসহ ছাত্রলীগের সাত নেত্রীর প্রবেশ ‘নিষিদ্ধ’

০৩ অক্টোবর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে ছাত্রলীগের সাত নেত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পান ছাত্রীরা। এতে আদেশক্রমে হল কর্তৃপক্ষ লেখা থাকলেও আবাসিক শিক্ষক বা প্রাধ্যক্ষের স্বাক্ষর ছিল না।

ছাত্রলীগের সাত নেত্রী হলেন, ডিজাস্টার সাইন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগের তিলোত্তমা শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুজা কর্মকার, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের রিমা আক্তার ডলি, ফলিত গণিত বিভাগের মৌরি তানিয়া, সংগীত বিভাগের সৈয়দা মেহজাবীন সারা, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের মালিহা আফরিন সিনথিয়া এবং সমাজ বিজ্ঞান বিভাগের ইতি খাতুন।

সুফিয়া কামাল হলের একাধিক শিক্ষার্থী জানান, হলের মধ্যে এমন একটি বিজ্ঞপ্তি টানানো হয়েছে একথা সত্য। তবে সেক্ষেত্রে শিক্ষকদের অনুমতি নেওয়া হয়েছে কি না জানেন না কেউ। তবে এ সাত জনের হলে আসার বিরোধীতা করেছেন সবাই। বিজ্ঞপ্তিটি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন: সহপাঠীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এইচএসসি পরীক্ষার্থী আফনান

সাত জনের মধ্যে কেউ কেউ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক সাদ্দাম ও ইনানের অনুসারী এবং কেউ ঢাবি ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি শয়ন ও সৈকতের অনুসারী ছিলেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছেন এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

বিজ্ঞপ্তির সত্যতা জানতে হল প্রাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ছাত্রলীগের নেত্রীদেরও বক্তব্য জানা সম্ভব হয়নি।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬