শেখ হাসিনার জন্মদিনে জাবিতে ‘জুতা নিক্ষেপ’ প্রতিযোগিতা

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
জুতা নিক্ষেপ কর্মসূচি

জুতা নিক্ষেপ কর্মসূচি © টিডিসি ফটো

স্বৈরাচারী শেখ হাসিনার ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার কুশপুত্তলিকায় জুতানিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন  করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ছবি চত্বরে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’-এর ব্যানারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে একটি করে ঠান্ডা পানিও ‘মোজো’ দেওয়া হয়।

এসময় ছেলেরা তিনটি জুতা নিক্ষেপের মধ্যে দুটি হেড শট করতে পারলে একটি করে মোজো এবং মেয়েরা তিনটির মধ্যে দুটি ঢিল কুশপুত্তলিকার দেহে লাগাতে পারলে একটি করে মোজো পুরস্কার হিসেবে দেওয়া হয়।

‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’-এর অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন,  আমরা জেন-জি প্রজন্ম পলাতক স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে’, ‘এক দুই তিন চার হাসিনাকে জুতা মার’ স্লোগানে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে তার জন্মদিন পালন করছি । আজকের এই কর্মসূচি থেকে দেশবাসীকে একটি বার্তা জানিয়ে দিতে চাই, হাসিনার মতো কোনো স্বৈরাচারের আবির্ভাব হলে সেই সরকারকেও এভাবে জুতা নিক্ষেপ করে দেশ থেকে বিতাড়িত করা হবে ।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ বলেন, বিগত প্রায় ১৬ বছরে খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে। তিনি যেভাবে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চাপিয়ে দিয়েছিল তা ছিল মানবতাবিরোধী অপরাধ।বাংলাদেশের মানুষ গণহত্যার দায়ে তাকে  এবং আওয়ামী লীগকে ঘৃণা ভরে স্মরণ করবে। এজন্য তার প্রতি ঘৃণা থেকে এ ভিন্নধর্মী আয়োজন করেছি।

উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থীদেরকে শেখ হাসিনার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়। 

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9