চবিতে নিয়মিত টহল দেবে প্রক্টরিয়াল টিম, নিজ পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) © ফাইল ফটো

উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিয়মিত টহল দেওয়ার ঘোষণা দিয়েছে প্রক্টরিয়াল টিম। এসময় সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীকে ক্যাম্পাসে অবস্থানকালে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ জানিয়েছে তারা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক/ অনাবাসিক শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে প্রক্টরিয়াল দলের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ করা যাচ্ছে।’ 

এর আগে গত ২২ সেপ্টেম্বর আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬
একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬