জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের 

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ © টিডিসি ফটো

ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও গণহত্যায় জড়িত খুনি এবং দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন শুরু হয়। 

এসময় মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ১৫ মিনিটের জন্য প্রতীকী অবরোধ করেন শিক্ষার্থীরা। তখন সাময়িক সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হল- গণহত্যায় জড়িত খুনিদের চিহ্নিত করে মামলা করতে হবে, আগামী সাতদিনের মধ্যে খুনিদের গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং তিন মাসের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘জুলাই গণহত্যায় জড়িত খুনি ও দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই বোনেরা কবরে কিন্তু খুনিদের বিচারে দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। অবিলম্বে সবার বিচার নিশ্চিত না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ‘গণহত্যায় জড়িত খুনিদের বিরুদ্ধে বর্তমান সরকারকে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখি নাই, যা আমাদের জন্য লজ্জার। বর্তমান সরকার শহীদদের রক্তের মাধ্যমে এসেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচার নিশ্চিত হোক।’

সাভারে পুলিশের গুলিতে নিহত হওয়া শ্রাবণ গাজীর বাবা আহাজারি করে বলেন, ‘অনেকদিন হয়ে গেলেও আমার মতো ছেলে হারানো পিতা-মাতারা তাদের সন্তানদের হত্যার বিচার পাচ্ছে না। অবিলম্বে খুনিদের বিচার নিশ্চিতের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9