চবির নতুন দুই প্রোভিসি ড. কামাল ও শামীম

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ড. কামাল উদ্দিন

ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ড. কামাল উদ্দিন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রোভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন। এছাড়াও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (অ্যাকাডেমিক) পদে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। কয়েকটি শর্তে তাঁদের এ নিয়োগ প্রদান করা হয়। 

শর্তগুলোর মধ্যে রয়েছে— প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপর্যুক্ত পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
  • ২৮ জুলাই ২০২৬
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্র…
  • ২৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
  • ২৮ জুলাই ২০২৬
হজ গাইড নিয়োগ দেবে সরকার, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৮ জুলাই ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬