ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬ জনের পাঁচজনই ছাত্রলীগের নেতাকর্মী

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীরা

অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ৬ জনের মধ্যে ৫ জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে।   

তোফাজ্জল হত্যার ঘটনায় এখন পর্যন্ত যে ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে ৩ জন ছাত্রলীগের পদধারী নেতা। অন্য ২ জন হল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল বলে হল সূত্রে জানা যায়। 

আটকদের মধ্যে জালাল মিয়া ফজলুল হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক ছিলেন। তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারি ছিলেন। 

আল হোসাইন সাজ্জাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। জানা গেছে, সাজ্জাদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন।

আহসান উল্লাহ্ ছিলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সক্রিয় অনুসারী ছিল ওয়াজিবুল আলম ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া।   

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, সুমন মিয়া ও ওয়াজিবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের একান্ত অনুগত ও সক্রিয় কর্মী হিসেবে হলে কাজ করেছেন। ৫ আগস্টের আগে তারা উভয়েই ব্যাচমেট ও জুনিয়রদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে শিক্ষার্থীরা দাবি তুলেছেন।

জানতে চাইলে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে অভিযুক্তদের মধ্যে ৩ জন ছাত্রলীগের পদ ছিল এমন তথ্য রয়েছে। বিস্তারিত তদন্তে সব তথ্য উঠে আসবে।  

এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। 

মামলার এজাহারে লেখা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চর-থাপ্পড় ও কিলঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম- তোফাজ্জল বলে জানায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যানটিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠিদ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। 

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ১৯ সেপ্টেম্বর রাতে ১২টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ: ঢাবি
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9