ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৩ দিন পর ফের ক্লাস শুরু হচ্ছে

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো


টানা ৮৩ দিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ডিনস কমিটির সুপারিশের আলোকে আগামী রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস (১ম বর্ষ ব্যতীত অন্য সকল বর্ষের) শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ক্লাস আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ/ ইনস্টিটিউট/ অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে ইতোমধ্যে গৃহীত প্রস্তাবনাসমূহ, যা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে, সে ব্যাপারে সিন্ডিকেট সভাকে অবহিত করা হয়। সিন্ডিকেট সদস্যরা এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে কার্যত গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শুরু হয়। গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। একপর্যায়ে আগের উপাচার্য পদত্যাগ করেন। পরে নতুন উপাচার্য নিয়োগ হয়। দুজন সহ–উপাচার্যও নিয়োগ হয়েছে। এখন টানা ৮৩ দিন বন্ধ থাকার বিশ্ববিদ্যালয় খুলছে।

 

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬