ঢাবি সিন্ডিকেটে ক্লাস শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ ২ সিদ্ধান্ত   

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২২ সেপ্টেম্বর ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। তবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ডিনস কমিটির সুপারিশের আলোকে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস (১ম বর্ষ ব্যতীত অন্য সকল বর্ষের) শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিভাগ/ ইনস্টিটিউট/ অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে ইতোমধ্যে গৃহীত প্রস্তাবনাসমূহ, যা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে, সেব্যাপারে সিন্ডিকেট সভাকে অবহিত করা হয়। সিন্ডিকেট সদস্যরা এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now