প্রকাশিত সংবাদের প্রতিবাদ চবি অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীর

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী

অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী © টিডিসি ফটো

গত ৪ সেপ্টেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্ত আওয়ামীপন্থী অধ্যাপক চবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বলেন, প্রতিবেদনটিতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আমার দায়িত্ব পালনকালীন কিংবা পরে কোনো তদন্ত কমিটি কিংবা উপযুক্ত কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন কিংবা তদন্ত রিপোর্ট না থাকলেও আমাকে তিনি অভিযুক্ত বানিয়েছেন।

আরও পড়ুন: শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্ত আওয়ামীপন্থী অধ্যাপক আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে

“প্রতিবেদনে বলা হয়েছে, আমার পদত্যাগের বিষয়ে বিনিয়োগকারীরা মিছিল করেছেন। প্রতিবেদক নিশ্চয় অবগত আছেন যে, কেবল বাংলাদেশের শেয়ার মার্কেটে শেয়ারের মূল্য বৃদ্ধি ও মুনাফা অর্জনের জন্যে এখনো প্রায় প্রতিদিন মিছিল হয় এবং বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করা হয়। কেবল এই ধরনের মিছিলের কারণে কি আমাকে শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্তও বলা যায়? এইভাবে কি গণমাধ্যম কাউকে অভিযুক্ত বলতে পারে? এটি খুব দুঃখজনক।”

অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা প্রথম ছবিটা জিন্নাহর না, দ্বিতীয়টা একে ফজলুল হকের…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৯…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now