অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএনপি নেতা, খাওয়ালেন নিজ হাতে

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ PM
বৃদ্ধের মুখে খাবার তুলে দিচ্ছেন বিএনপি নেতা আলহাজ হযরত আলী

বৃদ্ধের মুখে খাবার তুলে দিচ্ছেন বিএনপি নেতা আলহাজ হযরত আলী © টিডিসি

সামাজিক যোগাযোগমাধ্যমে শেরপুরের এক অসহায় পরিবারের চরম অনাহার-অর্ধাহারে দিন কাটানোর খবর দেখে গভীর রাতে তাদের বাড়িতে ছুটে যান বিএনপি নেতা আলহাজ হযরত আলী। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি অসুস্থ গৃহকর্তাকে নিজ হাতে খাবার খাইয়ে দেন তিনি। পরে পরিবারটির হাতে আর্থিক সহায়তা, খাবার ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন।

দীর্ঘদিন ধরে পরিবারটি চরম মানবেতর জীবন যাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও গুরুতর অসুস্থ। এর মধ্যে পরিবারটিতে রয়েছে একজন শারীরিক প্রতিবন্ধী সন্তান। সম্প্রতি পরিবারের একমাত্র নারী সদস্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে অসহায় পরিবারটির ওপর নেমে আসে আরও বড় বিপর্যয়। চরম অসহায়ত্ব ও মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটছিল তাদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির হৃদয়বিদারক জীবনযাপনের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি বিএনপি নেতা আলহাজ হযরত আলীর নজরে আসে। খবর পেয়েই কোনো কালক্ষেপণ না করে গভীর রাতে তিনি ওই পরিবারের বাড়িতে গিয়ে হাজির হন।

সেখানে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন। একপর্যায়ে অসুস্থ গৃহকর্তাকে নিজ হাতে খাবার খাইয়ে দেন তিনি। পরে পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন।

এ সময় আলহাজ হযরত আলী পরিবারের জরুরি খরচ বহনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অসুস্থ গৃহকর্তা ও শারীরিক প্রতিবন্ধী সন্তানের জন্য নিয়মিত ওষুধ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করারও অঙ্গীকার করেন।

তার এমন তাৎক্ষণিক সহায়তা ও দীর্ঘমেয়াদে পাশে থাকার উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে বিপদগ্রস্ত পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now