সীমান্তে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চবিতে বিক্ষোভ 

১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও শ্রী জয়ন্ত কুমার সিং সহ বিগত সব হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে  বিক্ষোভ করছেন চবির সাধারণ শিক্ষার্থীরা। 

বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও শ্রী জয়ন্ত কুমার সিং সহ বিগত সব হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে  বিক্ষোভ করছেন চবির সাধারণ শিক্ষার্থীরা।  © টিডিসি

সম্প্রতি সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক স্বর্ণা দাস ও শ্রী জয়ন্ত কুমার সিং সহ বিগত সব হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে  বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ করেন তারা। 

সমাবেশে শিক্ষার্থীদেরকে 'ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ', 'সীমান্তে রক্ত ঝরে, এই রাষ্ট্র কি করে?' 'ফেলানী, জয়ন্ত, স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ?' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সীমান্তে অসংখ্য সাধারণ মানুষ ও বিজিবির সদস্যরা নিহত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার শাসনে সংঘটিত এসব হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি৷ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ড বন্ধে কী ভাবছে তা আমরা জানতে চাই। 

আরও পড়ুনঃ আবারও বিএসএফের গুলিতে জয়ন্ত নামে বাংলাদেশী কিশোর নিহত

তারা আরও বলেন, এ পর্যন্ত যে অসম পানিবণ্টন চুক্তি হয়েছে, তার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আমাদের পানির দরকার তখন তারা আমাদের পানি দেয় না, যখন পানির দরকার নেই তখনই পানি দিয়ে আমাদের বানের জলে ভাসিয়ে দেয়। আবার আন্তর্জাতিক নদীতে বাধ দেওয়ায় মরতে বসেছে বাংলাদেশের অনেক নদী। ভারতীয় আগ্রাসন নীতি আমাদের অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, এদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়ে তারা নিজেদের দেশের মানুষকে বিভ্রান্ত করছে। নানাভাবে তারা এদেশের বাজারকে ব্যবহার করে জনগণের ভোগান্তি বাড়িয়েছে। তাই আমাদের মাথায় রাখতে হবে, তাদেরকে এই ধরনের অপপ্রচারের সুযোগ দেওয়া যাবে না। এখনই সময় সকল হত্যাকাণ্ডের বিচার করার। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাই সীমান্তের সকল হত্যাকাণ্ডের হিসাব ও বিএসএফকে বিচারের কাঠগড়ায় যেন দাড় করায়।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬