সিন্ডিকেটের অনুমোদনে শুরু হবে ঢাবির শিক্ষা কার্যক্রম

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভা

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভা © সংগৃহীত

সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং অফিস প্রধানদের নিয়ে মতবিনিময় সভা রোববার (৮ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: বুধবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভা থেকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করা হয়। 

সভায় জানানো হয়, বিভাগ, ইনস্টিটিউট ও হলগুলোতে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যেই হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়েও এ ধরনের মতবিনিময় অব্যাহত আছে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের ফলে ইতোমধ্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে, যা প্রশাসন গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানানো হয়েছে।

ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল হাজিরায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now