টিএসসিতে ১৪ দিনে জমা পড়ল ১১ কোটি টাকা

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
টিএসসিতে ১৪ দিনে জমা পড়ল ১১ কোটি টাকা

টিএসসিতে ১৪ দিনে জমা পড়ল ১১ কোটি টাকা © সংগৃহীত

গত ২২ আগস্ট থেকে দেশের বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। টানা ১৪ দিন ধরে চলমান এ কর্মসূচিতে এখন পর্যন্ত ১১ কোটি ১০ লাখ টাকা নগদ অর্থ জমা পড়েছে। এছাড়া এসেছে পোশাকসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সবশেষ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের।

তিনি বলেন, ‘টিএসসিতে ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা নগদ অর্থ জমা হয়েছে।

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর বিষয়ে এই সমন্বয়ক বলেন, ‘শুরুতে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে পারলেও প্রতি ঘরে ঘরে বিতরণ সম্ভব হচ্ছিল না। পরিবহন না পাওয়াসহ বিভিন্ন কারণে আমাদের ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছিল। তবে আমরা সাধ্যমত চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘বন্যাকবলিত মানুষের দ্বারে দ্বারে শুকনো ও ভারি খাবারসহ বিভিন্ন ত্রাণ পৌঁছাতে পেরেছি।’

ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন করাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কার্যক্রম বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের।

ট্যাগ: ঢাবি
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now