জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উপাচার্যসহ শীর্ষ পদে নিয়োগ: ৪ শিক্ষকের নাম পাঠালেন শিক্ষা উপদেষ্টার ভাগ্নি

৩০ আগস্ট ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
অধ্যাপক ইসমত আরা

অধ্যাপক ইসমত আরা © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যসহ শীর্ষ চার প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে চারজন শিক্ষকের জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন তার ভাগ্নি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষকদের জীবনবৃত্তান্ত শিক্ষা উপদেষ্টাকে পাঠান বলে নিজেই নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের ওই অধ্যাপক।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাগ্নি। ইসমত আরা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয় থেকে চার শিক্ষকদের জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছে। তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাগ্নি। ইসমত আরা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন। এছাড়া তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: ছাত্রদল নেতাদের নেতৃত্বে ইউজিসিতে ‘ক্যু’, সচিবকে অপসারণ: ফেরানো হয়েছে নারী কেলেঙ্কারিতে জড়িতদেরও

নাম পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ইসমত আরা বলেন, ‘শিক্ষা উপদেষ্টা সম্পর্কে আমার খালু হন। আমি তার কাছে চারজন শিক্ষকের জীবনবৃত্তান্ত পাঠিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের সবাই জানে আমি অনৈতিকভাবে কাউকে নিয়োগের জন্য চাপ দিব না অথবা সুপারিশ করব না।’

বিষয়টি নিয়ে জানতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬