চবি শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

২৮ আগস্ট ২০২৪, ১২:৩২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
শাটল ট্রেন

শাটল ট্রেন © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী শহরগামী রাত সাড়ে নয়টার শাটল ট্রেন ষোলশহর স্টেশনে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটলে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এখনো ওনার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর হবে। নিহতের মরদেহ চট্টগ্রাম রেলওয়ে থানাতে রয়েছে। 

এদিকে বন্যার্তদের ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ১২জন শিক্ষার্থী। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ট্যাগ: চবি
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬