তৃতীয় দিনের মতো বন্যার্তদের মাঝে খাবার-ঔষধ বিতরণ ঢাবি ছাত্রদলের

২৭ আগস্ট ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
তৃতীয় দিনের মতো বন্যার্তদের মাঝে খাবার-ওষুধ বিতরণ ঢাবি ছাত্রদলের

তৃতীয় দিনের মতো বন্যার্তদের মাঝে খাবার-ওষুধ বিতরণ ঢাবি ছাত্রদলের © সংগৃহীত

টানা তৃতীয় দিনের মতো কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (২৭ আগস্ট) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রেড জোন বক্সগঞ্জ ও বটতলী সাতবাড়িয়া  ইউনিয়নের বিভিন্ন গ্রামে রান্না করা খাবার এবং মেডিকেল সামগ্রী বিতরন করেছেন তারা।

এসময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি টিম দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করে।

শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্ষুদ্র পরিসরে ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রমে কতটুকু বন্যা কবলিত মানুষের উপকার হবে জানিনা, তবে দেশের যেকোনো সংকটে আমরা আমাদের সাধ্যমত জনকল্যাণমুখী কাজ করে যাবো।

নাছির উদ্দিন শাওন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে নিয়ে এখানে এসেছি।

ট্যাগ: ঢাবি
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9