ক্লাস শুরুর বিষয়ে যা বললেন ঢাবির নতুন ভিসি

২৭ আগস্ট ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করতে চান বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার ২৭ আগস্ট তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিজয় নিয়ে ফিরেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

ঢাবি উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় কোনো ব্যাক্তি বা দলের নয়। এটা সবার বিশ্ববিদ্যালয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। এই বুড়ো বয়সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত হতেও চাই না। 

অধ্যাপক নিয়াজ বলেন, দীর্ঘ আন্দোলনের পর শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। ক্যাম্পাসে ফিরে তারা যেন সুস্থভাবে আগের অবস্থায় ফিরতে পারে, সেজন্য প্রয়োজনে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। 

উপাচার্য বলেন, দুর্যোগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আগামীতে চালু রাখা হবে। প্রয়োজনে একাডেমিক কার্যক্রমের মধ্যে এ ধরনের কাজ অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা দেখব। 

বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন, জানতে চাইলে তিনি বলেন, গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো এবং কীভাবে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল শক্তিশালী করা যায়, তা নিয়ে কাজ করব।

এর আগে, সকালে ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
মন্ত্রণালয়কে জানায়নি রামেক হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী বললেন…
  • ২৮ মার্চ ২০২৬
স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ব…
  • ২৮ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান পদে আবেদনের ৭ গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন
  • ২৮ মার্চ ২০২৬
বিমান হামলায় ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence