ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান

২৭ আগস্ট ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত এক বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যোগদান করার প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের শুভ সূচনা হলো তার ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধ মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করি এবং এ লক্ষ্যে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যোগদান করার প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের শুভ সূচনা হলো তার ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আদর্শ ও মূল্যবোধ মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করি

উপাচার্য আরও বলেন, “আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন নতুন উপাচার্য দায়িত্বভার গ্রহণ করলে আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং ভালোবাসার নির্দশনস্বরূপ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। কিন্তু বর্তমানে আমার দায়িত্বভার গ্রহণের প্রেক্ষাপটটি একটু ভিন্ন। শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। অনেক ছাত্র-জনতা আহত অবস্থায় আহাজারি করছে। অন্যদিকে, দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ মানুষ নিদারুণ দুর্ভোগের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। তাদের সকলের প্রতি সহানুভূতিশীলতার অংশ হিসেবে এই মুহূর্তে ফুলসহ যে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা ও দোয়া-ই কাম্য।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9