‘প্লিজ, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন না, দুর্যোগে বাহুল্যতা বর্জন করবেন’

২৭ আগস্ট ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © ফাইল ফটো

ফুল দিয়ে শুভেচ্ছা না জানাতে সবাইকে অনুরোধ করেছেন নব নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আজ মঙ্গলবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি দল-মত নির্বিশেষে সবাই নিয়ে বিশ্ববিদ্যালয়েকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, এই দুর্যোগে দয়া করে কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন না। এই দুর্যোগে সবাই বাহুল্যতা বর্জন করবেন।

একাডেমিক অচলাবস্থা দূর করে দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ফোনালাপে এই তথ্য জানিয়েছেন তিনি। দুর্যোগের সময় ফুল দিয়ে স্বাগত জানানোর বাহুল্য বর্জনের অনুরোধ করেছেন তিনি। 

তিনি বলেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন না। দুর্যোগের সময় এ বাহুল্য বর্জন করবেন। আমি পেশাজীবী হিসেবে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। 

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় কোনো দল ব্যাক্তি বা দলের নয়। এটা সবার বিশ্ববিদ্যালয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। এই বুড়ো বয়সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত হতেও চাই না। 

অধ্যাপক নিয়াজ বলেন, দীর্ঘ আন্দোলনের পর শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। ক্যাম্পাসে ফিরে তারা যেন সুস্থভাবে আগের অবস্থায় ফিরতে পারে, সেজন্য প্রয়োজনে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। 

উপাচার্য বলেন, দুর্যোগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আগামীতে চালু রাখা হবে। প্রয়োজনে একাডেমিক কার্যক্রমের মধ্যে এ ধরনের কাজ অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা দেখব। 

বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন, জানতে চাইলে তিনি বলেন, গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো এবং কীভাবে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল শক্তিশালী করা যায়, তা নিয়ে কাজ করব।

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9