ঢাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম

২৭ আগস্ট ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
অধ্যাপক জাহাঙ্গীর আলম

অধ্যাপক জাহাঙ্গীর আলম © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স এন্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম। 

মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৪ (১) অনুযায়ী ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের কয়েকটি শর্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সেগুলো হলোঃ 

ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর ১৪ (৩) (৪) (৫) (৬) ও (৭) আর্টিকেলে বর্ণিত দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬