বন্যার্তদের জন্য নিজের কানের দুল দান করলেন যবিপ্রবি শিক্ষার্থী

২৫ আগস্ট ২০২৪, ১০:১৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বন্যার্তদের জন্য যবিপ্রবি শিক্ষার্থীর দান করা কানের দুল

বন্যার্তদের জন্য যবিপ্রবি শিক্ষার্থীর দান করা কানের দুল © সংগৃহীত

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের কয়েকটি অঞ্চল। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সারা দেশের মানুষ। যে যেভাবে পারছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার বন্যার্তদের জন্য নিজের স্বর্ণের কানের দুল দান করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের টিম ‘উন্নত মম শির’র অনুকূলে এ দুল বিক্রির টাকা জমা দেবেন তাঁর এক বান্ধবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। তার এ ধরনের উদ্যোগের জন্য তিনি প্রশংসায় ভাসছেন।

শেখ সাদী ভুঁইয়া নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লিখেছেন, যবিপ্রবির মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তাঁর কানের দুল বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য উন্নত মম শির’র ফান্ডে দিয়েছেন। শিক্ষাজীবনের এ পর্যায়ে স্বর্ণের কানের দুল একজন নারীর জন্য অনেক স্বপ্ন, আবেগ ও ভালবাসার। কিন্তু নিজের স্বপ্ন ও আবেগকে ত্যাগ করে দেশের মানুষের জন্য সবচেয়ে প্রিয় দামি সম্পদটুকু দান করেছেন বোনটি।

আরো পড়ুন: ত্রাণ রাখার জায়গা নেই টিএসসিতে, নতুন ভেন্যু শারীরিক শিক্ষাকেন্দ্র

তিনি বলেন, ‘লেখার ভাষা দীর্ঘ করতে চাই না। হ্যাঁ! এমন বাংলাদেশই চেয়েছিলাম। এমন জাগ্রত বাংলাদের দেখতে চেয়েছিলাম। সত্যিই আজ আমরা গর্বিত।’

বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9