দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

১২ আগস্ট ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
অধ্যাপক ড. মো. আবু তাহের

অধ্যাপক ড. মো. আবু তাহের © ফাইল ছবি

অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া চবির রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার মাত্র ৫মাসের মধ্যে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ান তিনি।

সোমবার (১২ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ। তিনি বলেন, রোববার রাতে ড. মো. আবু তাহের স্যার  পদত্যাগ পত্রটি মেইলে পাঠিয়েছেন।

এর আগে এই বছরের ১৯ মার্চ উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. মো. আবু তাহের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরব ভূমিকা ও ছাত্রীদের সন্ধ্যায় হল থেকে বের করে দেওয়া সহ নানান অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।

গত ৯ আগস্ট থেকে উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে শুরু করে চবি শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে উপাচার্যের বাংলো, কার্যালয়, প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়ে তালা দেন তারা। তোপের মুখে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট পদত্যাগ করে। এবার সে আন্দোলনের মুখে পড়ে দায়িত্ব নেওয়ার মাত্র ৫মাসের মধ্যে তিনি উপাচার্য পদ থেকে সরে দাঁড়ান।

তবে এখনো পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক) ও অধ্যাপক সেকান্দর চৌধুরী (প্রশাসনিক)।

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩০ আগস্ট ২০২৬
ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬