জাবি উপাচার্য পদত্যাগ করেছেন

০৭ আগস্ট ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
অধ্যাপক ড. মো. নূরুল আলম

অধ্যাপক ড. মো. নূরুল আলম © ফাইল ফটো

পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। আজ বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি বলেন, আপনার আদেশক্রমে আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ৩৭.০০.০০০০৭৯.১১.০২৩.১২.৩৪৭ নং স্মারকের পত্রের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

সেখানে আরও বলা হয়, বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৯৮০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। ১৯৮২ সালে তিনি একই বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৬ সালে তিনি সহকারী অধ্যাপক, ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
 
কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সদস্য, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন, মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নিযুক্ত হন। ২০২২ সালের ১ মার্চ তৎকালীন উপাচার্য ফারজানা ইসলামের মেয়াদ পূর্ণ হলে ২ মার্চ থেকে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ১৭ এপ্রিল এক আদেশে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয় এবং একই দিন অপরাহ্নে তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।

ঢাবির জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যাম্পাসে আসছেন সিটি…
  • ১৩ জুলাই ২০২৬
নেত্রকোনায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
  • ১৩ জুলাই ২০২৬
মেসির হাতে ফের উঠবে কি বিশ্বকাপের শিরোপা, কী বলছে সুপারকম্প…
  • ১৩ জুলাই ২০২৬
যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৫ জুলাই
  • ১৩ জুলাই ২০২৬
মাদ্রাসার ৫৬ শিক্ষক-কর্মচারীর নামের বানান ও সনদ নিয়ে জরুরি …
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence