উত্তরায় পুলিশের গুলিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল নিহত

১৮ জুলাই ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে রাজধানীর উত্তরায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। তারমধ্যে একজন মানারাত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ ) ডিপার্টমেন্টের ১৭ ব্যাচের শিক্ষার্থী পারভেজ শাকিল। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে উত্তরা আজমপুর থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) খবরটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্ট হেড মাহবুবুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সমঝোতার জন্য পুলিশ তাকে ডেকে নিয়ে যায়। কাছে গেলে পুলিশ শাকিলের পেটে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নেয়া হয়। সেখানে ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিল পারভেজের বাড়ি লক্ষ্মীপুরের লাকস্মিপুর উপজেলার খাপিলাটুলি গ্রামে। তিনি মো. বেলায়েত হোসাইন ও পারভীন বেগম দম্পতির ছেলে।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৫০ মিনিট) সংঘর্ষে রাজধানী ঢাকায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

 
ব্রাজিল–জাপান খেলা নিয়ে তর্কের জেরে শালিশ, হামলায় প্রাণ গেল…
  • ০২ জুলাই ২০২৬
মরক্কোকে জেতানোর নায়ক সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন
  • ০২ জুলাই ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • ০২ জুলাই ২০২৬
ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন: বেসিক ভাঙার সিদ্ধান্তে যেসব জ…
  • ০২ জুলাই ২০২৬
এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ
  • ০২ জুলাই ২০২৬
গোলের পর লাল কার্ড, ১০ জনের দল নিয়েই দাপুটে জয় যুক্তরাষ্ট্র…
  • ০২ জুলাই ২০২৬