চবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আজই হল ছাড়তে হবে শিক্ষার্থীদের

১৭ জুলাই ২০২৪, ০১:২৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের রাত সাড়ে ৯টা মধ্যে হল ত্যাদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেটের সভায় জরুরি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ১টায় অনলাইনে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়ে শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

আরো পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়

এছাড়া প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস ছেড়ে যেতে পারে, সেজন্য দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত শিডিউলে চলবে শাটল ট্রেন। প্রক্টর এ তথ্য জানান।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬