হল ছাড়বেন না রাবির শিক্ষার্থীরা, ৩ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

১৭ জুলাই ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© টিডিসি ফটো

তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের কক্ষ থেকে উদ্ধারকৃত ৬টি রামদা সামনে রেখে আন্দোলন করছেন। আজ বুধবার দুপুরে এই কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের দাবি তিনটি হলো- গতকালের ঘোষিত ছুটি বাতিল করতে হবে এবং শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন না, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটি হল সকল ধরনের ছাত্র রাজনীতিমুক্ত থাকতে হবে এবং প্রতিটি হলের প্রতিটি কক্ষ সার্চ করে অস্ত্র উদ্ধার করতে হবে। 

আন্দোলনকারীরা বলছেন, ইউজিসির কথা অনুযায়ী কেন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করল প্রশাসন? আমরা এই ঘোষণা মানি না। ইউজিসিকে মানতে আমরা বাধ্য নই। এই ছুটি বাতিল করতে হবে। 

তারা আরও বলে, হলে হলে ছাত্রলীগের পিস্তল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র আছে। সেগুলো উদ্ধার করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে৷আমাদের দাবি না মানলে আমরা এখান থেকে উঠব না।

এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশপূনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থ…
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬