চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে ফের অবরোধ শাহবাগ, তীব্র যানজট

২৭ অক্টোবর ২০১৮, ০২:৪৭ PM

© টিডিসি ফটো

৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার দুপুর ১২টা থেকে সংগঠনটির উদ্যোগে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। অবরোধের ফলে শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার দুপুর ১২টায় শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী মিছিল সহকারে শাহবাগে এসে অবস্থান নেয়।  এতে বাংলামটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী ও শাহবাগ থেকে কাঁটাবনগামী যান চলাচল বন্ধ হয়ে যায় ।  ফলে ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।  বেলা দেড়টার দিকে শাহবাগে এসে আন্দোলনকারীদের সমর্থন দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

আন্দোলনে অংশ নেয়া জুলফিকার আজাদ বলেন, ‘চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর করতে হবে। নবম সংসদের নির্বাচনের পূর্বেও চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাস্তবে তার সুফল এদেশের ছাত্ররা এখনো লাভ করেনি। তাই আসছে নির্বাচনের আগেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে’।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনা না আসা পর্যন্ত রাস্তা ছাড়বো না, প্রয়োজনে গণ-গ্রেপ্তার হবো।

আন্দোলনকারী শামীম রেজা বলেন, ‘১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়। তারপর, দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বাড়েনি। ২১ বছর পর সরকার অবসরের বয়স বাড়িয়ে ৫৯ করলেও প্রবেশের বয়স বৃদ্ধি করেনি। আমরা বয়স ৩২ বা ৩৩ করলেও মেনে নেব না’।

অপর এক আন্দোলনকারী বলেন, ‘’বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে। তাই আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই।

হঠাৎ অবরোধের ফলে ভোগান্তিতে পড়া রাজধানীর কাটাবনগামী যাত্রী শামীম হক বলেন, ‘অবরোধের ফলে গাড়ী যেতে পারছে না। আগে থেকে ঘোষণা না দিয়ে এধরণের কর্মসূচির ফলে আমরা বিভিন্ন ধরণের ভোগান্তিতে পড়ি।  তাই হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে এখন’।

‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬