সমন্বয়কারীদের সাথে আলোচনায় পুলিশ, না ফেরা পর্যন্ত আন্দোলনের ঘোষণা

০৭ জুলাই ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
বাংলামোটর মোড়ে আন্দোলনকারীরা

বাংলামোটর মোড়ে আন্দোলনকারীরা © টিডিসি ফটো

কোটা আন্দোলনের তিনজন সমন্বয়ক নাহিদ হোসেন, সারজিস, হাসনাত আব্দুল্লাহর সাথে পুলিশের উপরমহল আলোচনায় বসেছেন। তারা শাহবাগে না ফেরা পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়কদের একজন হাসিব ইসলাম। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় এ ঘোষণা দিয়েছেন তিনি। 

এর আগে তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে রাত ৮টায় ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তারা। 

এদিকে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘বাংলা ব্লকেড’ বাস্তবায়নে বিভিন্ন মোড় অবরোধ করছেন শিক্ষার্থীরা, এর মধ্যে রয়েছে সাইন্সল্যাব মোড়, চানখারপুল মোড়, নীলক্ষেত মোড়, হাতিরপুল বাজার মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, পরীবাগ মোড়, বাংলামোটর মোড়, হাতিরপুল মোড়, কারওয়ান বাজার মোড়।

 
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬