শিক্ষার্থীদের আন্দোলনে কারওয়ান বাজারে যানচলাচল বন্ধ

০৭ জুলাই ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM

© টিডিসি ফটো

শাহবাগ-চানখারপুল, পরীবাগ, বাংলামোটর অবরোধের পর এবার কারওয়ান বাজার অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) বিকেল ৬টার পর ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে  এই অবরোধ করেন তারা।

বাংলামোটর থেকে কারওয়ান বাজার ও মোতালিব প্লাজার পার্শ্ববর্তী মোড়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান শিক্ষার্থীরা। পরবর্তীতে মোড়ের চারপাশ ব্লক করে যানবাহন আটকে দেয় আন্দোলনকারীরা। এসময় তারা নানাধরণের স্লোগানে স্লোগানে তাদের ব্লকেড কর্মসূচি পালন করেন।

এর আগে পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ শেষে শিক্ষার্থীদের একটি অংশ দৌড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসেন এবং চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে মোড় অবরোধ করেন। পরীবাগ অবরোধের পর বাংলামোটর মোড় দিয়ে চলাচল করছিলো সকল প্রকার যানবাহন। পরবর্তীতে পরীবাগ থেকে একটি অংশ বাংলামোটর এসে চারপাশ ঘিরে ফেলে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে পরীবাগ ও বাংলামোটরের মধ্যবর্তী অংশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীরা অসুস্থ ব্যক্তিবাহী যানবাহন গুলোকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।

 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬