রাবি ক্যাম্পাসে নির্ধারিত ভাড়ায় চলবে রিকশা, চালকদের থাকবে পোশাক

০৭ জুলাই ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
রাবি ক্যাম্পাসে নির্ধারিত ভাড়ায় চলবে রিকশা

রাবি ক্যাম্পাসে নির্ধারিত ভাড়ায় চলবে রিকশা © টিডিসি ফটো

এখন থেকে নির্দিষ্ট পোশাক দেখেই ক্যাম্পাসের রিকশাচালকদের চিনতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। যেখানে পোশাকের পিছনে লেখা রয়েছে 'রাজশাহী বিশ্ববিদ্যালয়'।

রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিকভাবে ৩০ জন রিকশাচালকের মাঝে এ পোশাক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। সেই সাথে ক্যাম্পাসের ভাড়াও নির্ধারণ করা দেওয়া হয়।

ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন সময় ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নির্দিষ্ট রিকশাচালক রাখতে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের চালকদের দেখেই যেন, শিক্ষার্থীরা বুঝতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, যেসব রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তারা ক্যাম্পাসেই ভাড়া চালাতে হবে এবং তাদেরকে ভাড়া সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি জানান প্রশাসন।

পোশাক পেয়ে রিকশাচালক মান্নান মিয়া বলেন, খুবই ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের পোশাক পেয়ে। এখন থেকে আমরা ক্যাম্পাসের রিকশাচালক হয়ে গেলাম এবং বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হয়ে গেলাম।

আরও পড়ুন: কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ফুটবল খেলছেন শিক্ষার্থীরা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমরা শিক্ষার্থী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে ভাড়া নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্যাম্পাসের অভ্যন্তরে ভাড়ার একটি তালিকা নির্ধারণ করেছি। লিফলেট আকারে বিভিন্ন জায়গায় তা টানিয়ে দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, আমরা প্রথম পর্যায়ে ৩০ জনকে বিশ্ববিদ্যালয় লেখা সম্বলিত পোশাক দিয়েছি। সময় সাপেক্ষ সেটি আরও বাড়ানো হবে। পোশাক দেখে যেন আমার শিক্ষার্থীরা বুঝতে পারে এটা ক্যাম্পাসের রিকশা।

 
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9