চবি ক্যাম্পাসে ঢাবি ছাত্রসহ আটক ৩০, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

০৭ জুলাই ২০২৪, ১২:০২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মোট ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মধ্যে চবির ৮ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

জানা যায়, শনিবার (৬ জুলাই) দিনব্যাপী অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এসময় গাঁজা উদ্ধারের পাশাপাশি প্রায় ৩০ জনের কাছ থেকে মোটরসাইকেলের চাবি ও আইডি কার্ড জব্দ করা হয়। এদের অধিকাংশই বহিরাগত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের  সহকারী প্রক্টর ড. লিটন মিত্র। 

জানা গেছে, ক্যাম্পাসের বায়োলজিক্যাল পুকুর পাড়, সমাজ বিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চে, বোটানিক্যাল পুকুর পাড় ও অতীশ দিপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত প্রায় ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঠিৃক রাখার জন্য আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টি গ্রুপকে আটক করি। এসময় ক্যাম্পাসের শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে প্রায় ৩০ জনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছি। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের থেকে আমরা মাদকদ্রব্য পেয়েছি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9