শাহবাগ অবরোধ কোটা সংস্কার আন্দোলনকারীদের, যান চলাচল বন্ধ

০৬ জুলাই ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM

© সংগৃহীত

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এসময় ঢাবির বিভিন্ন হল থেকে আলাদা ব্যানারে মিছিল নিয়ে কোটা আন্দোলনে যোগ দেন তারা৷ 

জানা যায়, আজ শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। পরে তারা শাহবাগের দিকে রওয়ানা দেন।

এরপর মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের ফলে শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিস্তারিত আসছে... 

ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত হলেন ভারতীয় তরুণী
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬